নারী ক্রিকেটারদের অভয় দিতে স্বাধীন কমিটি

 ক্রীড়া প্রতিবেদক
নারী ক্রিকেটারদের অভিযোগ নিরপেক্ষভাবে তদন্তের জন্য স্বাধীন অভিযোগ কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কমিটিতে বোর্ডের বর্তমান কোনো পরিচালককে না রেখে বাইরের ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করা হচ্ছে। নারী ক্রিকেটাররা যাতে ভয় কিংবা সঙ্কোচ ছাড়া নিজেদের অভিযোগ জানাতে পারেন, সে লক্ষ্যেই এমন উদ্যোগ। গত ২৮ অক্টোবর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বোর্ডের ওয়ার্কিং কমিটির সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।

Advertisement