
চট্টগ্রাম ব্যুরো
কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় ২৪ ঘণ্টায় আরো এক হাজার ১৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৬৪৯ জনকে আটক করা হয়েছে। আগের দিন গ্রেফতার করা হয়েছিল ৮৭৯ জনকে।
সোমবার অভিযানের ফলাফল মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম রেঞ্জ থেকে এসব তথ্য জানানো হয়।
চট্টগ্রাম রেঞ্জের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলায় ১০২ জন, পূর্ববর্তী মামলায় ৮১ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৪১ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় চারজন এবং ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ৩৫ জন রয়েছেন।
এছাড়া গ্রেফতারি পরোয়ানায় ১৩৭ জন ও সাজা পরোয়ানায় ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদকসংক্রান্ত মামলায় ৮৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে একজন মাদক বহনকারী এবং ৮৩ জন মাদকসেবী। নিয়মিত ও অন্যান্য মামলায় আরো ৪৭ জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








