চবির হীরকজয়ন্তী উদযাপন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৬০ বছরপূর্তিতে হীরকজয়ন্তী উদযাপনে আয়োজিত অনুষ্ঠানমালার সার্বিক সমন্বয় নিশ্চিতে সভা গত সোমবার বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আল-ফোরকানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন, প্রোভিসি (প্রশাসন) প্রফেসর ড. মো: সফিকুল ইসলাম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালক, প্রক্টর এবং ছাত্রছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক উপস্থিত ছিলেন।
সভায় বিশ্ববিদ্যালয়ের সব অনুষদ, বিভাগ ও ইনস্টিটিউটের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ ছাড়া আয়োজন সফল করতে সংশ্লিষ্ট সবার মধ্যে সমন্বয় সাধন এবং দায়িত্ব বণ্টনের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা ও করণীয় নির্ধারণের ওপর গুরুত্বারোপ করেন ভিসি। বিজ্ঞপ্তি।

Advertisement