
মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা
অতীতে একটি দল মুক্তিযুদ্ধকে নিয়ে ব্যবসা করেছে, আর এখন আরেকটি দল জুলাই চেতনাকে নিয়ে ব্যবসা করতে চায়। তবে বিএনপি কোনো চেতনার ব্যবসা করতে চায় না উল্লেখ করে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেছেন, দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সবাইকে সাথে নিয়ে দেশ ও সমাজ পুনর্গঠনে সামনে এগিয়ে যেতে চান তারা।
কুমিল্লার মুরাদনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল নবনির্মিত উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত নিজস্ব তহবিল থেকে অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধর্মমন্ত্রী বলেন, শিক্ষার মান কোনোভাবেই ক্ষুণœ হতে দেয়া যাবে না। যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফল টানা দুই বা তিনবার খারাপ হবে, তাদের এমপিও বন্ধের সুপারিশ করা হবে। সরকার থেকে সুযোগ-সুবিধা নিয়ে খারাপ ফলাফল করার কোনো সুযোগ নেই।
বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা উল্লেখ করে কায়কোবাদ জানান, প্রতিবন্ধী ভাতা, কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড, ইমাম-মুয়াজ্জিন ও বিভিন্ন ধর্মগুরুদের ভাতা প্রদান এবং খাল খনন কর্মসূচির মাধ্যমে দেশকে দ্রুত এগিয়ে নেয়ার কাজ চলছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








