
আশরাফুল মামুন মালয়েশিয়া
জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া গত রোববার মালয়েশিয়া প্রবাসী সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় তিনি বাংলাদেশের শ্রমবাজার, মালয়েশিয়ায় অধ্যয়নরত শিক্ষার্থী এবং বিভিন্ন পেশায় নিয়োজিত প্রবাসীদের খোঁজখবর নেন। তিনি প্রবাসে কর্মরত সাংবাদিকদের বিভিন্ন দাবি-দাওয়ার কথাও শোনেন। তিনি প্রবাসী সাংবাদিকদের দাবিগুলো সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং বিভিন্ন পত্রিকা ও টেলিভিশন চ্যানেলের সম্পাদক ও মালিকপক্ষের কাছে তুলে ধরার আশ্বাস দেন।
সভায় বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব, মালয়েশিয়ার সভাপতি মো: আমিনুল ইসলাম রতন, সহসভাপতি আশরাফুল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক মো: সাইদুল হক, সাংগঠনিক সম্পাদক বাপ্পী কুমার দাস, দফতর ও প্রচার সম্পাদক সওকত হোসেন জনি এবং প্রবাসী উদ্যোক্তা মো: মেহেদী হাসান ও মো: জাকির হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








