
জুলাই হত্যা মামলায় অভিযুক্ত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত।
সোমবার (২৩ নভেম্বর) শুনানি শেষে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালত এই আদেশ দেয়।
এর আগে, গত বুধবার রাতে ঢাকার উত্তরা থেকে নাহিদকে আটক করে পুলিশ। পরে জুলাই আন্দোলনে নিহত শিক্ষার্থী সাদিকুল ইসলাম হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









