চ্যাম্পিয়ন্স লিগে জমজমাট লড়াই আজ

 ক্রীড়া প্রতিবেদক  
ইউরোপের ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদার আসর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আজ রাতে লিগ পর্বের চতুর্থ ম্যাচডের লড়াই। মাঠে নামছে বার্সেলোনা, পিএসজি, বায়ার্ন মিউনিখ ও ইন্টার মিলানসহ ইউরোপের বেশ কয়েকটি বড় ক্লাব। আলোচিত ম্যাচের মধ্যে রয়েছে ন্যূ ক্যাম্পে বার্সার প্রতিপক্ষ অ্যাস্টন ভিলা। স্পেনের আরেক মাঠে ভিলারিয়ালের প্রতিপক্ষ চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। 
বার্সার মাঠ ন্যু ক্যাম্পে অ্যাস্টন ভিলাকে আতিথেয়তা দেবে বার্সেলোনা। ঘরের মাঠে সমর্থকদের সামনে জয় তুলে নিয়ে ইউরোপের মঞ্চে নিজেদের অবস্থান আরো শক্ত করতে চাইবে কাতালানরা। অন্য দিকে কঠিন এক অ্যাওয়ে ম্যাচে চমক দেখানোর লক্ষ্য থাকবে ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলার। 
স্পেনেই আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাচে ভিয়ারিয়ালের মাঠে খেলবে বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই। টানা ভালো ছন্দ ধরে রেখে লিগ পর্বে নিজেদের অবস্থান সুদৃঢ় করার লক্ষ্য ফরাসি জায়ান্টদের। তবে ঘরের মাঠে ভিয়ারিয়াল যে কঠিন প্রতিপক্ষ হয়ে উঠতে পারে, সেটিও মাথায় আছে পিএসজি। 
রাতের আরেক হাইভোল্টেজ লড়াইয়ে অ্যাথলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ। মাদ্রিদের মেট্রোপলিতানো স্টেডিয়ামে দুই ইউরোপীয় শক্তিধরের এই লড়াই দিনের অন্যতম আকর্ষণ। 
সিরি ‘আ’র দল ইন্টার মিলান খেলবে নেদারল্যান্ডসের ক্লাব ফেইনুর্ডের মাঠে। রটারডামের ডি কুইপ স্টেডিয়ামে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে ইন্টার। একই রাতে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে খেলবে এএস রোমা। এ ছাড়া ইউক্রেনের ক্লাব শাখতার ডোনেস্কের প্রতিপক্ষ পর্তুগারের স্পোর্টিং লিসবন। তুরস্কের প্রফেশনাল দল গ্যালাতাসারাইয়ের লড়াই জার্মান ক্লাব স্টুটগার্টের বিপক্ষে। আর্লিং হলান্ডের দেশ নরওয়ের ক্লাব বোদো/গ্লিমিটকে মোকাবেলা করবে ফ্রান্সের লিগ ওয়ানের দল লস/লিলে। অস্ট্রিয়ান ফুটবল ক্লাব লাস্কের প্রতিপক্ষ স্লোভাকিয়ার স্লোভান ব্রাতিস্লাভা।

Advertisement