সুষ্ঠু ও নিরপেক্ষ ইউপি নির্বাচন অনুষ্ঠানে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : ড.খন্দকার মারুফ


সরকার আগামী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পূর্ণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠান করতে দৃঢ়প্রতিজ্ঞ। স্থানীয় সরকার নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হলে গণতন্ত্রের ভিত্তি মজবুত হবে। আর এজন্য অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই। তিনি বলেন, গণতন্ত্রের প্রথম পাঠশালা হচ্ছে- স্থানীয় সরকার নির্বাচন। স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ভিত্তি দূর্বল হলে, অঙ্কুরেই গণতান্ত্রিক ব্যবস্থা চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। ফলে তৃণমূল পর্যায়ে দেশ ও জনগণের উন্নয়ন অগ্রগতি মারাত্মক বিপর্যয়ের মুখে পড়বে। সোমবার দাউদকান্দি উপজেলার গৌরীপুরে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে  বিএনপির সমর্থন পেতে আগ্রহী চেয়ারম্যান পদপ্রার্থীদের দুই দিনব্যাপী সাক্ষাৎকার গ্রহণ শেষে প্রধান সমন্বয়কারী ড.খন্দকার মারুফ এইসব কথা বলেন। দুই দিনের এই প্রার্থী বাছাই কর্মসূচিতে বিশেষ সমন্বয়কারী  ছিলেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবুল হাশেম। বিজ্ঞপ্তি।

Advertisement