কুষ্টিয়া-মেহেরপুর সীমান্তে মাদকসহ আটক ২

কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। উদ্ধার করা মালামালের আনুমানিক বাজারমূল্য ১০ লাখ ৩৩ হাজার ৮৫০ টাকা। শনিবার সন্ধ্যা থেকে রোববার রাত পর্যন্ত কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) পাঁচটি পৃথক অভিযান চালিয়ে এসব মাদক ও চোরাচালানি মালামাল উদ্ধার করে।
 বিজিবি সূত্রে জানা গেছে, কাজিপুর বিওপির অভিযানে মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর সীমান্ত এলাকা থেকে সাইদুর ইসলাম (৪০) নামে একজনকে চার বোতল ভারতীয় সিরাপসহ আটক করা হয়। কুষ্টিয়ার রামকৃষ্ণপুর বিওপির অভিযানে কুষ্টিয়ার দৌলতপুরের মোহাম্মাদপুর মাঠ থেকে সুভেল (২৬) নামে আরেকজনকে ১০ বোতল ভারতীয় মদ, ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, দু’টি সিমকার্ড ও একটি মোবাইল ফোনসহ আটক করা হয়।

Advertisement