
এম জে এইচ জামিল সিলেট ব্যুরো
দীর্ঘদিনের অবহেলা, অবৈধ দখল ও ময়লা-আবর্জনার কারণে অস্তিত্ব হারাতে বসেছে সিলেট নগরীর ১৩ নম্বর ওয়ার্ডের তোপখানা ভূমি অফিসসংলগ্ন পশ্চিমের ছড়া। পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ সঙ্কুচিত হয়ে পড়ায় ছড়াটি এখন ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। কোথাও ছড়ার জায়গা দখল করে নির্মাণ করা হয়েছে বিভিন্ন স্থাপনা, এমনকি বহুতল ভবনও। এতে পানিপ্রবাহ বাধাগ্রস্ত হয়ে অতীতে এলাকায় বন্যা ও জলাবদ্ধতার সৃষ্টি হয়। দ্রুত ছড়াটি উদ্ধার ও সচল করা না হলে ভবিষ্যতেও একই দুর্ভোগে পড়তে হবে স্থানীয়দের।
সরেজমিনে দেখা যায়, ছড়ার বিভিন্ন অংশে প্লাস্টিক, পলিথিন ও পরিত্যক্ত পাত্রসহ নানা ধরনের বর্জ্য জমে রয়েছে। কোথাও কালচে ও দূষিত পানি আটকে আছে। দুই পাশের ভবনঘেঁষা অংশে ছড়ার জায়গা ক্রমেই সঙ্কুচিত হয়ে যাচ্ছে। দীর্ঘদিন পরিষ্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে ছড়াটি পানি ধারণ ও নিষ্কাশনের সক্ষমতা হারিয়ে ফেলচ্ছে। ফলে বর্ষায় বৃষ্টির পানি দ্রুত নেমে যাওয়ার পথও বাধাগ্রস্ত হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, ছড়াটি উদ্ধারে একাধিকবার উদ্যোগ নেয়ার কথা শোনা গেলেও তা বাস্তবায়িত হয়নি। বরং এ সুযোগে দখলদারিত্ব বেড়েছে। ছড়ার জায়গা দখল করে গড়ে উঠেছে বিভিন্ন স্থাপনা ও বহুতল ভবন। সরকারি দফতরের এত কাছে ছড়া দখল ও দূষণের এমন পরিস্থিতি সৃষ্টি হলেও কার্যকর পদক্ষেপ না থাকায় ক্রমেই ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর মধ্যে।
তাদের আশঙ্কা, পানিপ্রবাহ ¯৯৯ পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং পানিপ্রবাহ সচল করতে সিলেট সিটি করপোরেশনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হচ্ছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








