নতুনভাবে যাত্রা শুরু পূবালী ব্যাংক গুলশান সার্কেল-১ শাখার
 
ইসলামী ব্যাংকিং কার্যক্রম সম্প্রসারণ এবং গ্রাহকদের শরিয়াহভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে পূবালী ব্যাংক পিএলসির গুলশান সার্কেল-১ শাখাটি নতুনভাবে গুলশান সার্কেল-১ ইসলামী ব্যাংকিং শাখানামে উদ্বোধন করা হয়েছে। পূবালী ব্যাংক পিএলসির সাবেক ব্যবস্থাপনা পরিচালক শফিউল আলম খান চৌধুরী প্রধান অতিথি থেকে শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আহমদ এনায়েত মনজুর। সম্মানিত অতিথি ছিলেন ইসলামী ব্যাংকিং উইংয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ হুমায়ুন কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখাপ্রধান ও উপমহাব্যবস্থাপক মো: মনিরুজ্জামান। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ঢাকা উত্তর অঞ্চলের অঞ্চল প্রধান ও মহাব্যবস্থাপক এ কে এম আবদুর রকীব, ইসলামী ব্যাংকিং উইংয়ের মহাব্যবস্থাপক ও শরিয়াহ প্রধান মো: কামারুজ্জামান এবং মহাখালী করপোরেট শাখার মহাব্যবস্থাপক কাজী শাশ্বতী ইসলাম। এ সময় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা, স্থানীয় ব্যবসায়ী, গ্রাহক ও শুভানুধ্যায়ীরাও উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।