
চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম নগরীর আতুরার ডিপো এলাকায় কেমিক্যাল রঙ ব্যবহার করে খাদ্য তৈরি করায় একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া আরো দু’টি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রোববার সকালে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চট্টগ্রাম। অভিযান পরিচালনা করেন অধিদফতরের চট্টগ্রামের উপপরিচালক ফয়েজ উল্যাহ ও সহকারী পরিচালক আনিছুর রহমান।
উপপরিচালক ফয়েজ উল্যাহ জানান, আতুরার ডিপো এলাকায় কেমিক্যাল রঙ ব্যবহার করে খাবার প্রস্তুত, অপরিচ্ছন্ন অস্বাস্থ্যকর পরিবেশ, খাদ্যদ্রব্যে তেলাপোকার অবাধ বিচরণ ইত্যাদি কারণে মেসার্স তৃপ্তি ফুডস প্রোডাক্টকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এ ছাড়া নকল ডানো ক্রিম বিক্রি, খাদ্য প্রস্তুতে ব্যবহার নিষিদ্ধ; ক্ষতিকর কেমিক্যাল কেওড়া জল, গোলাপজল বিক্রির অভিযোগে নিউ খাজা আজমির স্টোরকে সাত হাজার টাকা ও মেয়াদের তথ্য ব্যতীত পণ্য মোড়কজাত করে বাজারজাত করার অপরাধে মাবিয়া বেকারিকে আট হাজার টাকা জরিমানা করা হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








