হ্যাটট্রিকসহ পাঁচ গোলে অবদান হাকিমির

 ক্রীড়া ডেস্ক
২০১৫-১৬ মৌসুম থেকে এ পর্যন্ত ইউরোপের শীর্ষ পাঁচ লিগে একজন ডিফেন্ডার হিসেবে এক ম্যাচে পাঁচটি গোলে সরাসরি অবদান রাখা (তিন গোল ও দুই অ্যাসিস্ট) একমাত্র খেলোয়াড় হলেন মরক্কোর রাইট ব্যাক আশরাফ হাকিমি। ফরাসি লিগ ওয়ানে ২০১৯ সালের এপ্রিলের পর কোনো ডিফেন্ডার হ্যাটট্রিক করতে পারেননি। ক্লাব ও জাতীয় দল মিলে নিজের ৪৮৬তম পেশাদার ম্যাচে এসে এটিই হাকিমির ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক। ২০১১ সালে কাতার স্পোর্টস ইনভেস্টমেন্ট ক্লাবটির দায়িত্ব নেয়ার পর অফিশিয়াল প্রতিযোগিতায় পিএসজির ২০০০তম গোলটি করেন হাকিমি। 
ডিফেন্ডার হলেও মোটামুটি নিয়মিতই গোল করা হাকিমির হ্যাটট্রিক ও দুই গোলে অবসানের সুবাদে গত পরশু লে হার্ভের মাঠে ৫-১ গোলে জয় পেয়েছে লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। চোটের কারণে খাভিচা কাভারাৎস্খেলিয়া, উসমান দেম্বেলেরা ছিলেন না। চোট সমস্যা ছিল আরও কয়েকজনের। আগের ম্যাচের একাদশ থেকে পাঁচটি পরিবর্তন আনেন কোচ লুইস এনরিকে। তবে হাকিমি একাই যেন পূরণ করে দেন সবার শূন্যতা।
ম্যাচের শুরুর দিকে অবশ্য পিএসজিকে একটু নাড়িয়ে দিয়েছিল লু আবহা। ঘরের মাঠে তারা এগিয়ে যায় ম্যাচের ১৮ মিনিটে। তবে পাল্টা আক্রমণে ম্যাচের ২৬ মিনিটে বেলজিয়ান উইঙ্গার মিকা গটসের গোলে সমতায় ফেরে পিএসজি। দুই মিনিট পরই দলকে এগিয়ে নেন হাকিমি। 
৫৫ মিনিটে ফ্রি কিক থেকে ব্যবধান বাড়ান হাকিমি। ৬২ মিনিটে প্রতি আক্রমণ থেকে সেনি মায়ুলুর গোলেও হাকিমি ছিলেন প্রাণকেন্দ্রে। ৬৯ মিনিটে তিনি পূর্ণ করেন হ্যাটট্রিক।
ম্যাচ শেষে হাকিমি বলেন, ‘আমার জন্য দারুণ এক রাত। প্রথমত, আমরা জিতেছি এবং আরো একটি কারণ, এটা আমার প্রথম হ্যাটট্রিক। আমি খুবই খুশি এবং আশা করি, এই জার্সিতে যত সম্ভব বেশি গোল করতে পারব।’
এদিন ফ্রান্স লিগ ওয়ানে হয়েছে আরো একটি হ্যাটট্রিক। রেনের বিপক্ষে নাইসের ৫-২ ব্যবধানে জয়ের ম্যাচে তিনবার জালের দেখা পান এলি ওয়াহি। লেন্সের বিপক্ষে নিজেদের মাঠে ১-০তে জয় পেয়েছে লস/লিলে। 
ইংলিশ প্রিমিয়ার লিগে গতকাল ১০ জনের দল ম্যানচেস্টারের বিপক্ষে ২-০ ব্যবধানে জয় পেয়েছে চেলসি। ৫০ মিনিটে মরগান রজার্সের গোলে এগিয়ে যাওয়ার পর ৬৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে জয় নিশ্চিত করেন কোল পালমার। স্প্যানিশ লা লিগায় গত পরশু ভিলারিয়ালকে তাদেরই মাঠে ১-০তে হারিয়েছে এস্পানিওল। জার্মান বুন্দেসলিগায় মেইঞ্জের বিপক্ষে ৪-১ গোলে জিতেছে এলভার্সবার্গ।

Advertisement