মুমিনুলের জায়গায় অমিত হাসান

ক্রীড়া প্রতিবেদক 
সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৫ নভেম্বর সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে এই টেস্ট ম্যাচটি। প্রথম টেস্টের দল থেকে একটি পরিবর্তন আনা হয়েছে। মুমিনুল হকের স্থলাভিষিক্ত হয়েছেন ডানহাতি ব্যাটসম্যান অমিতে হাসান। 
বাংলাদেশ স্কোয়াড : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, তৌহদ হৃদয়, লিটন দাস, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), নাঈম হাসান, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, মুশফিকুর রহীম, তাসকিন আহমেদ, এবাদত হোসাইন ও অমিত হাসান।

Advertisement