২৯৩ প্রতিষ্ঠানে সবাই ফেল : ১৩৯টিতে শতভাগ পাস
২৯৩ প্রতিষ্ঠানে সবাই ফেল : ১৩৯টিতে শতভাগ পাস।

নিজস্ব প্রতিবেদক

Advertisement

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় সারা দেশের ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেনি। অর্থাৎ এসব প্রতিষ্ঠানের সবাই ফেল করেছে। গত বছর এই শতভাগ ফেলের প্রতিষ্ঠানের  সংখ্যা ছিল ২০২।  অর্থাৎ  এবার শূন্যপাস প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৯১টি। অন্য দিকে এবার  ১৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার শতভাগ।  গতবার এ সংখ্যা ছিল ৩৪৫। অর্থাৎ শতভাগ পাস করা প্রতিষ্ঠান কমেছে ২০৬টি। ১৩৯ প্রতিষ্ঠানের মধ্যে মাদরাসা শিক্ষা বোর্ডেই রয়েছে ৫২টি প্রতিষ্ঠান। এবারের এসএসসি ও সমমান পরীক্ষার ফল নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।
শতভাগ ফেল করা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হবে কি না এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, বন্ধ করে দেয়া সমাধান নয়। আমরা চেষ্টা করবো তাদের সমস্যাগুলো জানার জন্য। কয়েক বছর হয়তো তাদের সময়ও দেয়া হবে। তবে এভাবে বছরের পর বছর চলতে দেয়া যায় না। আমরা চেষ্টা করছি কিভাবে এর সমাধান করা যায়।