
রাজশাহী ব্যুরো
একসময় পরীক্ষার খাতায় কিছু না লিখলেও ৯৮ শতাংশ শিক্ষার্থীকে পাস করানো হতো বলে মন্তব্য করেছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, শিক্ষাব্যবস্থার এমন পরিস্থিতির কারণে অনেক তরুণের প্রাতিষ্ঠানিক ডিগ্রি থাকলেও প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতার ঘাটতি রয়েছে।
গত বৃহস্পতিবার বিকেলে রাজশাহী নগরীর কালেক্টরেট মাঠে নয় দিনব্যাপী রাজশাহী বিভাগীয় বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, শিক্ষার মান ও দক্ষতার অভাবে দেশে বেকারত্ব বাড়ছে। তরুণদের হতাশা ও বেকারত্বের সুযোগে মাদকের বিস্তারও ঘটছে। শিক্ষাব্যবস্থার মানোন্নয়নে জাতীয় বাজেটের প্রায় এক-চতুর্থাংশ শিক্ষা খাতে বরাদ্দ দেয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, মেধাবী শিক্ষক নিয়োগ ও তাদের বেতন-ভাতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য শফিকুল হক মিলন, অধ্যাপক নজরুল ইসলাম ও জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








