
মানিচেঞ্জার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের বার্ষিক সাধারণ সভা (এজিএম) শনিবার গুলশানস্থ ইমানুয়েলশন পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০২৫-২৬ অর্থবছরে বার্ষিক সাধারণ সভায় নিরীক্ষা প্রতিবেদন উপস্থাপন করলে তা সর্বসম্মতিক্রমে অনুমোদন হয়। একই সাথে কোম্পানি আইনের বিধিতে উচ্চ আদালতের রায় অনুসরণ করে ২০২২-২৩ ও ২০২৩-২৪ অর্থবছরের ডিভিসিকৃত নিরীক্ষা প্রতিবেদন উপস্থাপন ও সর্বসম্মতিক্রমে অনুমোদন হয়। বিদেশগামী যাত্রীদের ক্ষেত্রে এডি ব্যাংকের সমপরিমাণ ১৮ হাজার ডলার এন্ডোসম্যান্ট ক্ষমতা প্রদান করায় সভায় বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞা প্রকাশ করা হয়। এসএম জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক- প্রকৌশলী গৌমত দে, সংগঠনিক সম্পাদক- কে এম মাকছুদুর রহমান, কোষাধ্যক্ষ- সবুজ মোল্লা প্রমুখ। নিজস্ব প্রতিবেদক।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)







