প্রাইম ব্যাংক ও ইনডিটেকস সফটওয়্যারের মধ্যে পে-রোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর


প্রাইম ব্যাংক পিএলসিএর কাছ থেকে সমন্বিত পে-রোল ব্যাংকিং সেবা গ্রহণ করবে ইনডিটেকস সফটওয়্যার লি:। সম্প্রতি ব্যাংকের করপোরেট অফিসে প্রাইম ভিউতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দু’টি এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষর করে। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসির এসইভিপি ও হেড অব ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক মামুর আহমেদ এবং ইনডিটেকস সফটওয়্যার লি:-এর ভাইস চেয়ারম্যান নাঈম চৌধুরী ও চিফ অপারেটিং অফিসার মো. রোমেনিও নিমেরিন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসির  এসভিপি ও হেড অব পে-রোল ব্যাংকিং হাসিনা ফেরদৌস; এভিপি এবং পে-রোল ব্যাংকিং বিভাগের বিজনেস ডেভলপমেন্ট ম্যানেজার গোলাম ইফতেখার হোসেন; এভিপি ও হেড অব পেরোল সার্ভিস তাসনিম রহমান। এ ছাড়াও ইনডিটেকস সফটওয়্যার লি:-এর হেড অব এইচআর মোহাম্মদ নুরুল ইসলাম খান আহসান; এইচআর ও অফিস অ্যাসোসিয়েট মারওয়া নূর সানিসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।

Advertisement