
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে (আইআইইউসি) বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের তিন দিনব্যাপী পঞ্চম ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইনোভেশন্স ইন সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (আইসিআইএসইটি) ২০২৬’ আয়োজনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত এ সভায় সম্মেলনের সার্বিক প্রস্তুতি, অগ্রগতি এবং বিভিন্ন কমিটির কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। এ সময় সম্মেলন সফলভাবে আয়োজনের লক্ষ্যে গৃহীত বিভিন্ন উদ্যোগ ও পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী, প্রোভিসি চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ হাসমত আলী, ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান, রেজিস্ট্রার কর্নেল (অব:) মোহাম্মদ কাশেম, পিএসসি, ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ও বোর্ড অব ট্রাস্টিজের সদস্য প্রিন্সিপাল মোহাম্মদ আমিরুজ্জামান এবং সম্মেলনের আয়োজক কমিটির সভাপতি প্রফেসর মোহাম্মদ শামসুল আলমসহ বিভিন্ন কমিটির সদস্যগণ। আগামী ৮ থেকে ১০ নভেম্বর ২০২৬ বিশ্ববিদ্যালয়ে এ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। আইআইইউসির আয়োজনে এবং ইউনিভার্সিটি সেইনস ইসলাম মালয়েশিয়ার (ইউএসআইএম) সহযোগিতায় সম্মেলনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে টেকনিক্যাল কো-স্পনসর হিসেবে যুক্ত রয়েছে আইইইই বাংলাদেশ সেকশন। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








