
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্রমবর্ধমান প্রভাব, কর্মসংস্থানের পরিবর্তিত ধারা, প্রয়োজনীয় দক্ষতা এবং উচ্চশিক্ষার ভবিষ্যৎ নিয়ে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে ‘এআই সামিট ২০২৬’। শনিবার আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের সিএসই ক্লাবের আয়োজনে এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সহযোগিতায় এ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘দ্য ফিউচার অব জবস অ্যান্ড এডুকেশন ইন দ্য এজ অব এআই : হাউ এআই ইজ ট্রান্সফর্মিং এমপ্লয়মেন্ট, স্কিলস অ্যান্ড ইউনিভার্সিটিজ ইন বাংলাদেশ অ্যান্ড বিয়ন্ড’।
স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন ও সিএসই বিভাগের প্রধান প্রফেসর ড. মো: মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে দেশের প্রযুক্তি খাতের বিশিষ্ট প্রযুক্তিবিদ, গবেষক ও শিল্প বিশেষজ্ঞরা বক্তব্য ও আলোচনায় অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ছিলেন- বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মুহাম্মদ ইমাদুর রহমান; লেখক, সংগঠক, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর অব প্র্যাকটিস এবং প্রথম আলোর ডিজিটাল ট্রান্সফরমেশন কনসালট্যান্ট মুনির হাসান; বিআইটিএসসিওএল ও অ্যাপ ভেলির প্রধান নির্বাহী কর্মকর্তা বেলাল আহমেদ; আহসান টেকনোলজিস লিমিটেডের চিফ বিজনেস অফিসার মো: মোসিউজ্জামান এবং কোডেপট্রোর প্রতিষ্ঠাতা জায়েদ আহসান সাদ।
সম্মেলনের প্রথম পর্বে স্বাগত বক্তব্য ও একটি সংক্ষিপ্ত প্রামাণ্যচিত্র উপস্থাপন করেন সিএসই বিভাগের সহকারী অধ্যাপক সোহাইব আবদুল্লাহ। এরপর বক্তব্য দেন রকফেলার ইউনিভার্সিটির পোস্টডক্টরাল অ্যাসোসিয়েট ড. মো: মাহেদী হাসান। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








