
ক্রীড়া প্রতিবেদক
এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে টানা তৃতীয় ম্যাচে হেরেছে বাংলাদেশ। ভারত ও জাপানের কাছে হারের পর গতকাল তারা পরাজিত হয়েছে মালয়েশিয়ার কাছে। ভারতের জলান্ধরে এই ম্যাচে মালয়েশিয়া তাদের ১-৬ গোলে হারায়। বাংলাদেশ দলের হয়ে পেনাল্টি কর্নার থেকে গোলটি করেন আমিরুল ইসলাম। বাংলাদেশ দল ছয়টি পেনাল্টি কর্নার পেলেও গোল করেছে একটিতে। এর আগে ভারতের কাছে ০-১৩ গোলে ও জাপানের কাছে ০-১ গোলে হেরেছিল।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








