জেনসেন হুয়াং, কেলেঙ্কারি, অ্যালিস, চীনা গোয়েন্দা কর্মকর্তা, যোগাযোগ, এনভিডিয়ার,
এনভিডিয়ার সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াং। আনদুলু
ads

এনভিডিয়ার সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াংয়ের সাথে পরকীয়ার সম্পর্কে ছিলেন অ্যালিস হুয়াং। চীনের প্রধান গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তার সাথে অ্যালিসের যোগাযোগের তথ্য পাওয়ার পর তার ওপর নজরদারি শুরু করে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো।

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তৎপরতা সম্পর্কে অবগত কয়েকজনের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস রোববার (২২ নভেম্বর) এ খবর জানায়। পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের বসন্ত থেকে ২০২৬ সালের শরৎ পর্যন্ত চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের এক কর্মকর্তার সাথে যোগাযোগ রাখছিলেন অ্যালিস। এ সময় জেনসেন হুয়াংয়ের সাথে তার প্রেমের সম্পর্কও ছিল।

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো আরো তথ্য পেয়েছে। তাতে দেখা গেছে, অ্যালিসের ব্যবসায়িক সহযোগী কাং ওয়েইয়ের সাথেও চীনা গোয়েন্দা সংস্থার যোগাযোগ ছিল বলে ধারণা করা হচ্ছে।

এই যোগাযোগের সময় অ্যালিস হুয়াং নির্বাহী পদে থাকা প্রতিষ্ঠান মেগাস্পিড এনভিডিয়ার অত্যাধুনিক সেমিকন্ডাক্টর বা চিপ কেনার চেষ্টা করছিল। অভিযোগ রয়েছে, এসব চিপের কিছু এমন সরবরাহব্যবস্থায় পৌঁছায়, যেগুলোর মাধ্যমে চীনে প্রযুক্তি পাঠানোর ওপর যুক্তরাষ্ট্রের রফতানি নিয়ন্ত্রণ এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল।

বেইজিংয়ের জন্য যুক্তরাষ্ট্রের সেমিকন্ডাক্টর প্রযুক্তি সংগ্রহের বৃহত্তর কোনো অভিযানে অ্যালিস হুয়াং ও তার সহযোগীরা জড়িত ছিলেন কি না, মার্কিন কর্তৃপক্ষ তা এখন খতিয়ে দেখছে বলে উল্লেখ করে নিউইয়র্ক টাইমস।