
বরিশাল ব্যুরো
যুগান্তরের সম্পাদক ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চেয়ারম্যান কবি আবদুল হাই শিকদার বলেছেন, শেরেবাংলা এ কে ফজলুল হক জাতীর আত্মার প্রতীক, বাংলাদেশ যে কয়টি ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে তার মধ্যে অন্যতম হলেন শেরেবাংলা এ কে ফজলুল হক। তিনি শুধু বাংলাকে ভালোবাসতেন না, বাংলার মাটিকেও ভালোবাসতেন। বাংলাদেশ বাংলাদেশ হতো না শেরেবাংলা না থাকলে, সোরওয়ার্দী হতে পারত না শেরেবাংলা না থাকলে, মাওলা ভাসানী হতো না যদি শেরেবাংলা না থাকত।
গতকাল শুক্রবার বিকেলে বরিশাল বিভাগীয় গণগ্রন্থাগারে বাংলাদেশী সাংস্কৃতিক জোটের আয়োজনে সাহিত্য-সংস্কৃতির নিবিড় পৃষ্ঠপোষক শেরেবাংলা এ কে ফজলুল হকের ১৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষে সাহিত্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশে তার মতো এত বড় নেতার আবির্ভাব হয়নি এর আগে হয়নি।
শেরেবাংলাকে অস্বীকার করা হলো দেশকে অস্বীকার করা হবে। মহাজনদে কৃষিঋণ থেকে বাংলার কৃষকদের এবং ব্রিটিশদের শিক্ষানীতির হাত থেকে মুসলমানদের শিক্ষার প্রসারে তার অবদান অসামান্য।
কবি আব্দুল হাই শিকদার আরো বলেন, কাজী নজরুল ইসলামের সাথে শেরেবাংলার নিবিড় সম্পর্ক ছিল। নজরুল একজনকে স্যার বলে সম্বোধন করতেন তিনি শেরেবাংলা একে ফজলুল হক। সেই শেরেবাংলা এ কে ফজলুল হকের পুণ্যভূমি বরিশাল। চাখার শেরেবাংলা এ কে ফজলুল হক জাদুঘরের বেহাল দশা। এটির সংরক্ষণের ব্যবস্থা নেয়া জরুরি।
তিনি আরো বলেন, জাতীয় জাদুঘরে এখন পর্যন্ত একটি শেরেবাংলা কর্নার স্থাপন হয়নি। নজরুল কর্নারও স্থাপন করা হয়নি। এখানে জিয়াউর রহমানের একটি কর্নার ছিল গত ১৫ বছরে তা নিশ্চিন্ন করে ফেলা হয়েছে। তিনি বলেন, গত ১৫ বছর যারা ক্ষমতায় ছিল তারা এ দেশক এলিয়েনদের দেশে পরিণত করেছে। তারা শেরেবাংলাকে ভুলে গিয়ে হায়না উৎপাদনের দেশে পরিণত করেছে। শেরেবাংলা জাদুঘর সংরক্ষণের পাশাপাশি জাতীয় জাদুঘরে শেরেবাংলা কর্নার, নজরুল কর্নার ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কর্নার স্থাপনের দাবি জানাই।
সকাল ৯টায় বরিশাল বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারে সাহিত্য সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, সাবেক সংসদ সদস্য ও বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংস্কৃতিক জোট, বরিশালের আহ্বায়ক এস এম সাব্বির নেওয়াজ সাগর। স্বাগত বক্তব্য রাখেন জোটের সদস্যসচিব আযাদ আলাউদ্দীন।
সমাপনী পর্বে সভাপতিত্ব করেন জাতীয় কবিতা পরিষদ, বরিশাল শাখার সভাপতি কবি মুস্তফা হাবীব।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেকড় সাহিত্য সংসদের সভাপতি কবি নয়ন আহমেদ, গবেষক ও গণমাধ্যম ব্যক্তিত্ব কবি শাহীন চৌধুরী, লেখক ও গবেষক বেগম ফয়জুন নাহার শেলী, শেকড় সাহিত্য সংসদের সহসভাপতি কবি আল হাফিজ, কবি ও সাংবাদিক আরিফ আহমেদ মুন্না।
এ ছাড়া অনুষ্ঠানে ‘শেরেবাংলা স্মৃতিপদক ২০২৬’-গ্রহণ করপন গৌরনদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মো: মোসলেম উদ্দিন শিকদার।
আয়োজক কমিটির সদস্যসচিব আযাদ আলাউদ্দীন জানান, শেরেবাংলা এ কে ফজলুল হকের স্মৃতি ও সাহিত্য-সংস্কৃতিতে তার অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং সাহিত্যচর্চাকে আরো সমৃদ্ধ করাই এ সম্মেলনের মূল লক্ষ্য।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








