
ময়মনসিংহ জেলা জজশিপের বিজ্ঞ সরকারি কৌঁসুলি (জিপি) অ্যাডভোকেট আজহারুল হক (৫৭) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শুক্রবার ভোর ৫টা ৩০ মিনিটে রাজধানীর বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (সাবেক পিজি হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
মরহুমের প্রথম নামাজে জানাজা শুক্রবার বাদ জুমা ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির মূল ভবনের সামনে অনুষ্ঠিত হয়। বিকেলে গফরগাঁওয়ে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ময়মনসিংহ অফিস।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








