
পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে জামায়াতে ইসলামী উত্তরা পূর্ব থানার আয়োজনে স্থানীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। থানা আমির ও মহানগরী মজলিসে শূরা সদস্য মাহফুজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক। থানা সেক্রেটারি আতিক হাসান রুবেল এর সঞ্চালনায় সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন থানা নায়েবে আমির সুলতান আহমেদ, আব্দুল্লাহ আল মুজাহিদ, মোহাম্মদ হাবীবুল্লাহ, মো: মনির হোসেন, হামিদুল হক সহ স্থানীয় নেতারা। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








