
বহু ইসলামী গ্রন্থের রচয়িতা ও নরসিংদী জেলা শহরের ঐতিহ্যবাহী মাদরাসা জামেয়া মেরাজুল উলুম বৌয়াকুড়ের সাবেক মুহাদ্দিস বরেণ্য আলেম মাওলানা আবুল খাইর বীরপুরীর মৃত্যুতে তার প্রিয়জনরা আন্তরিক শোক জ্ঞাপন করেছেন। গত ২৭ অক্টোবর তিনি ইন্তেকাল করেন।
তার ইন্তেকালে মাদরাসার প্রিন্সিপাল মাওলানা ইসমাঈল হোসেন নূরপুরী, মাদরাসার অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীসহ শোক প্রকাশ করেছেন শিল্প-সাহিত্যাঙ্গনে জাতীয় সংগঠন শীলন বাংলাদেশের চেয়ারম্যান, লেখক ও সাংবাদিক হাফেজ মাওলানা মাসউদুল কাদির, মরহুমের ছোট ভাই ডা. ফোরকান আহমদ, তার বড় জামাতা মাওলানা মো: শরীফুল ইসলাম, কবি ও সাংবাদিক নাজমুল হুদা মজনু প্রমুখ। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








