
গাজীপুর মহানগর প্রতিনিধি
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীতে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার সামনে ফুটওভারব্রিজ নির্মাণসহ ৬ দফা দাবিতে প্রায় পৌনে ৪ ঘণ্টা মহাসড়ক অবরোধ করে বিােভ করেছেন শিার্থীরা। গতকাল বৃহস্পতিবার বেলা দেড়টা থেকে বিকেল ৫টা ১০ মিনিট পর্যন্ত এ অবরোধ চলে। এর ফলে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, যা চরম ভোগান্তিতে ফেলে হাজার হাজার যাত্রী ও পথচারীকে। পরবর্তীতে গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক আগামী রোববার থেকে ফুটওভারব্রিজের নির্মাণকাজ শুরুর সুনির্দিষ্ট আশ্বাস দিলে শিার্থীরা আপাতত আন্দোলন স্থগিতের ঘোষণা দেন।
বৃহস্পতিবার দুপুরে মাদরাসার পাশের সিএনজি পাম্পের সামনে প্রধান সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি মাইক্রোবাস আলিম প্রথম বর্ষের (বিজ্ঞান বিভাগ) শিার্থী আবদুল্লাহ আল জাবিরকে সজোড়ে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। এ খবর মাদরাসায় ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ শিার্থীরা সড়ক নিরাপত্তা ও ফুটওভারব্রিজের দাবিতে মহাসড়কে নেমে আসেন।
অবরোধ চলাকালে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার ছাত্রসংসদের সাধারণ সম্পাদক (জিএস) মোস্তফা আসাদ ফুয়াদ শিার্থীদের প থেকে আনুষ্ঠানিকভাবে ৬ দফা দাবি উত্থাপন করেন।
দাবি উত্থাপনকালে জিএস মোস্তফা আসাদ ফুয়াদ বলেন, ‘প্রায় তিন মাস আগেও একই স্থানে সড়ক দুর্ঘটনায় ইয়াসিন নামে আমাদের এক সহপাঠী নিহত হয়েছিলেন। সে সময় জেলা প্রশাসক ও সিটি করপোরেশনের প্রশাসক এক সপ্তাহের মধ্যে ফুটওভারব্রিজের কাজ শুরুর লিখিত আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করা হয়নি।
এদিকে ফুটওভারব্রিজ নির্মাণে বিলম্ব নিয়ে গাজীপুর সিটি করপোরেশন এবং সড়ক ও জনপথ (সওজ) বিভাগের ভিন্ন বক্তব্য সামনে এসেছে। গাজীপুর সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী সুদীপ বসাক জানান, শিার্থীদের আগের দাবির ভিত্তিতে সিটি করপোরেশন দরপত্র আহ্বান করে ঠিকাদার নিয়োগ করেছিল। কিন্তু সওজ বিভাগ অনাপত্তিপত্র (ঘঙঈ) না দিয়ে নিজেরা একই কাজের দরপত্র আহ্বান করে। ফলে সিটি করপোরেশন কাজ শুরু করতে পারেনি। অন্য দিকে গাজীপুর সওজের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ জানান, তাদের প থেকেও ঠিকাদার নিয়োগ দেয়া হয়েছে এবং অতি দ্রুতই কাজ শুরু হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








