চীনের প্রেসিডেন্ট শি জিনপিং
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সংগৃহীত ছবি

চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক ‘স্থিতিশীল রয়েছে এবং উন্নতি হয়েছে’ বলে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। 

এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনে যোগ দিতে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা চীনের শেনঝেনে সমবেত হওয়ার প্রেক্ষাপটে তিনি এ মন্তব্য করেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে চলতি বছরে এটি ছিল তৃতীয়বারের মতো সরাসরি বৈঠক।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে ত্রিপক্ষীয় বৈঠকের আগে চীনের শেনঝেনে শি বলেন, ‘এ সময়ে চীন-যুক্তরাষ্ট্রের সম্পর্ক সামগ্রিকভাবে স্থিতিশীল রয়েছে এবং উন্নতি হয়েছে। এতে দুই দেশের জনগণ সরাসরি উপকৃত হয়েছেন। একইসাথে বিশ্বে স্থিতিশীলতা ও অনিশ্চয়তা দূর করতে এ সম্পর্ক ভূমিকা রেখেছে।’

সূত্র : বাসস