বিচার ব্যবস্থাকে আস্থার জায়গায় সুদৃঢ় করতে চাই : আইনমন্ত্রী
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো: আসাদুজ্জামান ঢাকায় সিএমএম আদালতের সম্মেলনকক্ষে ই-পারিবারিক আপিল আদালতের উদ্বোধন করেন : পিআইডি।

বাসস

Advertisement

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ‘বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রতি মানুষের যে আস্থা, ভরসা ও বিশ্বাসের জায়গা তৈরি হয়েছে, সেটিকে আমরা আরও শানিত, আরও দৃঢ়, আরও উন্নত করতে চাই। মানুষের আস্থার পরিবেশ ফিরিয়ে আনতে চাই।’ 
গতকাল বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের (সিএমএম) কনফারেন্স রুমে দুটি ই-পারিবারিক আপিল আদালতের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ‘আমাদের দেশে এখন ৪৬ লাখের বেশি মামলা বিচারাধীন। এই বিপুলসংখ্যক মামলা ২,৩০০ জন বিচারকের পে নিষ্পত্তি করা পাহাড়সম প্রতিবন্ধকতা। এটি তাদের ওপর অনেক সময় অমানবিক চাপ সৃষ্টি করে। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম ও মহানগরগুলোতে এই চাপ আরও বেশি। তাই আমরা চিন্তা করছি, যেসব জেলায় মামলার চাপ বেশি, সেখানে এমন বিচারকদের পদায়ন করব, যারা শুধু চাকরি করার জন্য নয়, দ্রুত মামলা নিষ্পত্তিতে জুডিশিয়াল অ্যাকটিভিজম দেখাতে পারবেন। আমরা বাছাই করে সেরকম কর্মকর্তাদের আনতে চাই।’
তিনি আরও বলেন, ‘আমরা রিপোর্ট পাচ্ছি, কোনো কোনো জায়গায় দুই-তিন ঘণ্টা আদালত পরিচালনা করা হয়। আইনজীবীদের প থেকে কিছুণ আগেও বলা হলো, কোনো কোনো আদালতে বিচারক আসেন বেলা ১১টায়, আবার দেড়টা-দুইটার মধ্যে কাজ শেষ করে চলে যান। যদি এমন কোনো জুডিশিয়াল অফিসার থাকেন যিনি আয়েশ করে চাকরি করতে চান, তাদের জন্য আমরা ব্যবস্থা করতে পারব বলে আশা করি। তাদের এমন জায়গায় পদায়ন করা হবে, যেখানে আয়েশ করে চাকরি করা যাবে।’
আইনমন্ত্রী বলেন, ‘আমাদের জুডিশিয়ারির জন্য সামনের দিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে এআই। যখন এআই-এর ওপর নির্ভর করে রায় লিখতে যাবেন, স্বার-জবানবন্দি নেবেন, তখন ন্যায়বিচার পরাজিত হওয়ার সম্ভাবনা থাকবে। কারণ এআই এখন এত নিখুঁতভাবে মানুষকে কোন করতে পারছে, এত নিখুঁতভাবে মানুষের কণ্ঠ নকল করতে পারছে, যা আগামী দিনে বিচারকদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। আপনারা যারা বিচারক হিসেবে বসেছেন, আপনারা ন্যায়বিচার করতে বসেছেন। সেই ন্যায়বিচারের জায়গাটি সচেতনভাবে রা করতে হলে, এআই’কে মোকাবিলা করতে হলে, ডিজিটাল খাতে আপনাদের আরও বেশি পারদর্শী হতে হবে। যুগের চাহিদা মেটাতে, যুগের সাথে তাল মেলাতে এই চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য আপনারা প্রস্তুত আছেন বলে আমি বিশ্বাস করি।’
তিনি বলেন, ‘আমাদের একটি আইন আছেÑ ডিজিটালি স্বার-জবানবন্দি নেওয়া এবং ডিজিটালি হাজিরা দেওয়া। প্রতিদিন কারাগার থেকে যে পরিমাণ আসামিকে নির্ধারিত তারিখে আদালতে হাজির করতে হয়, তা একদিকে যেমন বড় ধরনের মুভমেন্টের বিষয়, তেমনি গাড়ি লাগে, নিরাপত্তা দিতে হয়Ñ এত ঝামেলার মধ্যে সকাল থেকে রাত পর্যন্ত একটি সেক্টরকে শুধু এই কাজেই ব্যস্ত থাকতে হয়। তাই আমরা চিন্তা করছি, এটিকে কীভাবে ডিজিটাল করা যায়। ইতোমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প থেকে কোনো কোনো আসামির েেত্র পাইলট প্রকল্প হিসেবে ডিজিটাল হাজিরা ব্যবস্থা চালু করা হয়েছে। আসামিরা কারাগারে থাকবেন, সেখান থেকে সংশ্লিষ্ট কর্মকর্তা তাদের হাজিরা নিশ্চিত করবেন এবং আদালত ডিজিটাল হাজিরা কনফার্ম করবেন।
তিনি আরও বলেন, ‘আপনারা জানেন, আমরা ই-বেইলবন্ড চালু করেছি এবং এর সুফল জনগণ পেতে শুরু করেছে। এই প্রক্রিয়াকে আমরা আরও বিকশিত করতে চাই। সম্প্রতি প্রধান বিচারপতির সঙ্গেও কথা হয়েছে। 
তিনিও মনে করেন, এটি হওয়া দরকার। আমাদের ই-জুডিশিয়ারি কার্যক্রম চালু করতে হলে সব েেত্রই জুডিশিয়াল প্রসেসকে ডিজিটালাইজড করতে হবে। এতে যেমন আর্থিক সংশ্লিষ্টতা আছে, তেমনি বাণিজ্যিকভাবে চিন্তা করলে আমাদের অনেক অর্থও সাশ্রয় হবে।’
অনুষ্ঠানে আইন সচিব লিয়াকত আলী মোল্লা, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হাবিবুর রহমান সিদ্দিকী, ঢাকা জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি আনোয়ার জাহিদ ভূঁইয়াসহ অন্যরা বক্তব্য রাখেন।