খুলনায় লংমার্চের পথসভা শিববাড়ি মোড়ে

খুলনা ব্যুরো

Advertisement

আগামীকাল ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্য ঘোষিত ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চে খুলনা মহানগরীতে পথসভা অনুষ্ঠিত হবে। সভাটি হবে নগরীর শিববাড়ি মোড়ে। এ কর্মসূচি সফল করার ল্েয খুলনায় সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে ১৭টি উপ-কমিটি বিভাগভিত্তিক অর্পিত দায়িত্ব সফলভাবে পালন শুরু করেছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে খুলনা প্রেস কাবে এক প্রেসব্রিফিংয়ে জামায়াতে ইসলামীর খুলনা মহানগর আমির ও লংমার্চ বাস্তবায়ন কমিটি খুলনার মাহফুজুর রহমান এ তথ্য তুলে ধরেন। তিনি বলেন, লং মার্চে খুলনার বাবরী চত্বর (শিবাবাড়ি মোড়) ও ফুলতলা বাসস্ট্যান্ডে পৃথক দু’টি পথসভা অনুষ্ঠিত হবে। ওই দিন সকালে ঢাকার বায়তুল মোকররম মসজিদের সামনে জনসভার মধ্যদিয়ে কর্মসূচি শুরু হবে। পথিমধ্যে ছয়টি পথসভা এবং কুষ্টিয়ায় আরোকটি জনসভার মধ্যদিয়ে তৃতীয় দফার লং মার্চ কর্মসূচি শেষ হবে।
এতে আরো বলা হয়,  আগত লংমার্চের গাড়ি বহরে এক হাজারের অধিক পাজেরো, হাইয়েস, মাইক্রোসহ অন্যান্য গাড়ি যুক্ত থাকবে। লং মার্চকে খুলনার প্রবেশ পথ খেকে শুরু করে ফুলবাড়িগেট পর্যন্ত ১৭ পয়েন্টে স্বাগত জানানো হবে। শিববাড়ী মোড় ও আশপাশের এলাকায় ২০০ মাইকের হর্ন থাকবে। এ ছাড়া এ উপলক্ষে ২০টি তোরণ, ১০০টি বড় সাইজের বিল বোর্ড, সাড়ে ১৩ হাজার প্যানা করা হয়েছে। এ ছাড়া প্রায় তিন লাখ লিফলেট বিতরণ করা হয়েছে। শিববাড়ী মোড়ের পথ সভায় লাধিক মানুষের সমাগম ঘটবে এবং সেটি জনসভায় রূপান্তরিত হবে বলে তারা আশা করছেন। কর্মসূচি সফলে এক হাজার ২০০ স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবে। পথসভা সফল ও সুন্দর করার ল্েয মূল পথসভাস্থলে ৪৫/২৪ বর্গফুট বিশাল আকৃতির একটি  মঞ্চ নির্মাণ করা হচ্ছে।
প্রেস ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনÑ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও খুলনা অঞ্চল পরিচালক অধ্য মো: ইজ্জত উল্লাহ এমপি, সহকারী পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক এমপি, টিম সদস্য মাওলানা আবুল কালাম আজাদ এমপি, সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপি, এনসিপির মহানগর আহবায়ক আহম্মদ  হামিম রাহাত, বাংলাদেশ খেলাফত মজলিসের মহানগর সভাপতি মুফতি শরীফ সাইদুর রহমান, লেবার পার্টির সভাপতি অধ্য মো: সাইফুদ্দোহা, বিডিপির মহানগর সভাপতি অ্যাডভোকেট মো: হানিফ উদ্দিন, জাগপার সভাপতি খান মো: রাশেদ, মহানগরী জামায়াতের নায়েবে আমির অধ্যাপক নজিবুর রহমান প্রমুখ।