নেতানিয়াহুকে হঠাতে বিরোধীদের সাথে হাত মেলানোর ইঙ্গিত আরব নেতৃত্বের

আনাদোলু এজেন্সি ও টাইমস অব ইসরাইল 

Advertisement

ইসরাইলের উগ্র ডানপন্থী প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে মতাচ্যুত করতে দেশটির বিরোধী ‘চেঞ্জ ব্লক’ জোটের সাথে হাত মেলানোর জোরালো ইঙ্গিত দিয়েছেন আরব ইসরাইলি নেতা ও পার্লামেন্ট সদস্য আহমাদ তিবি। জয়েন্ট লিস্ট পার্লামেন্টারি ব্লকের প্রধান তিবি এক লিখিত বিবৃতিতে জানিয়েছেন নেতানিয়াহু ও উগ্র ডানপন্থী নেতা ইতামার বেন-গভিরের সরকারকে সরাতে তারা বিরোধী শিবিরের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। এই প্রক্রিয়ার প্রথম পদপে হিসেবে নেসেটের স্পিকার আমির ওহানাকে অপসারণ করার কথা বলেছেন তিনি। তাইব শহরে এক সমাবেশে তিবি উল্লেখ করেন, বাধা দেয়ার শত চেষ্টা সত্ত্বেও রেকর্ডসংখ্যক আরব ভোটারের অংশগ্রহণ প্রমাণ করেছে যে, তাদের সমর্থন ছাড়া ইসরাইলে কোনো রাজনৈতিক পরিবর্তন আনা অসম্ভব।
এ দিকে দেশটির সাধারণ নির্বাচনে প্রায় ৯০ শতাংশ ভোট গণনার ফলাফলে দেখা যাচ্ছে, ১২০ আসনের নেসেটে নেতানিয়াহুর জোট ৫৪টি আসন পেতে পারে, যা সরকার গঠনের প্রয়োজনীয় ৬১ আসনের থেকে সাতটি কম। অন্য দিকে সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট ৪৮টি আসন এবং প্রধানত আরবদের নিয়ে গঠিত জয়েন্ট লিস্ট ও রাম দল যথাক্রমে ১২ ও সাতটি অর্থাৎ মোট ১৯টি আসন পেতে চলেছে। ফলে আরব দলগুলো এই রাজনৈতিক সমীকরণে ‘কিংমেকার’ হিসেবে আবির্ভূত হয়েছে। নেতানিয়াহুর জোট প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হওয়ায় বিরোধী দলগুলোর সাথে আরব দলগুলোর এই জোট বাঁধার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে আরব দলগুলোর এই ঐতিহাসিক উত্থানের পরেই ব্যাপক ভোট জালিয়াতি, ভয়ভীতি প্রদর্শন ও ভোট চুরির অভিযোগ তুলেছে নেতানিয়াহুর লিকুদ পার্টি। দলটির দাবি, সন্ত্রাসবাদকে সমর্থনকারী আরব দলগুলো নগদ অর্থ, হুমকি ও অবৈধ সফটওয়্যার ব্যবহার করে নির্বাচন প্রভাবিত করেছে এবং এ বিষয়ে পুলিশ ও শিন বেতের কাছে শত শত প্রমাণ জমা দেয়া হয়েছে। যদিও কেন্দ্রীয় নির্বাচন কমিটি (সিইসি) ও সংশ্লিষ্ট কর্মকর্তারা জালিয়াতির এই দাবি উড়িয়ে দিয়েছেন। ইসরাইলি সংবাদমাধ্যম আগেই পূর্বাভাস দিয়েছিল যে, আসন কম পেলে লিকুদ পার্টি এ ধরনের কারচুপির অভিযোগ তোলার পরিকল্পনা করে রেখেছে। এই অচলাবস্থার মধ্যেই বামপন্থী দল দ্য ডেমোক্র্যাটসের নেতা ইয়ার গোলান ইহুদি ও আরব দলগুলোকে নিয়ে একটি যৌথ সরকার গঠনের আহ্বান জানিয়েছেন। 
ইসরাইলে ভোট কারচুপির অভিযোগ উড়িয়ে দিলো পুলিশ 
এ দিকে টাইমস অব ইসরাইল জানিয়েছে, ইসরাইলের সাধারণ নির্বাচনে আরব দলগুলোর বিরুদ্ধে ভোট চুরির যে অভিযোগ প্রধানমন্ত্রী নেতানিয়াহুর লিকুদ পার্টি তুলেছিল, তা সরাসরি খারিজ করে দিয়েছে দেশটির পুলিশ। গতকাল বৃহস্পতিবার হিব্রু ভাষার একাধিক গণমাধ্যমকে দেয়া বক্তব্যে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা স্পষ্ট জানিয়েছেন এই নির্বাচনে সুষ্ঠু প্রক্রিয়া ব্যাহত হওয়ার মতো অনিয়মের ঘটনা অত্যন্ত নগণ্য, যা আগের নির্বাচনগুলোর তুলনায়ও অনেক কম। 
ওই পুলিশ কর্মকর্তা জোরালো কণ্ঠে উল্লেখ করেছেন লিকুদ পার্টি যেসব দাবি তুলছে, তার সপে কোনো ধরনের তদন্ত বা গোয়েন্দাভিত্তিক গোছালো প্রমাণ আইনশৃঙ্খলা রাকারী বাহিনীর কাছে নেই। এর আগে গত বুধবার দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিটির (সিইসি) একজন দায়িত্বশীল কর্মকর্তাও ভোট জালিয়াতির এসব অভিযোগকে পুরোপুরি নাকচ করে দিয়েছিলেন। উল্লেখ্য, এবারের মঙ্গলবারের নির্বাচনে আরব ভোটারদের অভূতপূর্ব ও রেকর্ড উপস্থিতির সুবাদে আরব দলগুলো ইতোমধ্যে ১৯টি আসনে বিজয় অর্জন করেছে। তবে ভোটের আগেই ইসরাইলি সংবাদমাধ্যমগুলোতে গুঞ্জন ছিল যে, আশানুরূপ ফলাফল না পেলে লিকুদ পার্টি কৌশলগতভাবে আরব অধ্যুষিত এলাকার ফলাফলকে বিতর্কিত করতে নির্বাচন ‘চুরি’ হওয়ার অসত্য বয়ান তৈরি করে রেখেছে।