
নয়া দিগন্ত ডেস্ক
দেশে চলতি বছর হাম ও উপসর্গে মোট মৃত্যু প্রায় সাড়ে ১২০০ জনে পৌঁছেছে। সর্বশেষ বুধবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো সাতজনের মৃত্যু এবং আক্রান্ত হয়েছেন এক হাজার ২৫১ জন। সর্বশেষ মারা যাওয়াদের মধ্যে চারজন ঢাকা বিভাগে এবং একজন করে চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভোগের। তবে এ সময় নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি। গতকাল স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে একই সময় নতুন করে হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছেন মোট এক হাজার ৩১৫ জন। এর মধ্যে এক হাজার ২৫১ জনের দেহে হামের উপসর্গ মিলেছে। আর হাম শনাক্ত হয়েছে ৬৪ জনের। এ ছাড়া নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ১৪৯ জন, আর সুস্থ হওয়ায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন এক হাজার ১২৩ জন।
আর চলতি বছরের ১৫ মার্চ থেকে হাম ও উপসর্গ নিয়ে গতকাল পর্যন্ত সারা দেশে মোট এক হাজার ২৪৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন, আর উপসর্গে মারা গেছে এক হাজার ১৪৪ জন।
একই সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে মোট দুই লাখ ২৬ হাজার ৩৫৭ জনের। আর হাম শনাক্ত হয়েছে (পরীায় প্রমাণিত) ২৩ হাজার ৬৯৫ জনের। মোট হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছে দুই লাখ ৫০ হাজার ৫২ জন। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই লাখ এক হাজার ৪৬৮ জন, আর সুস্থ হয়ে আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছেন এক লাখ ৩৯ হাজার ৩০১ জন।
চলতি বছরে হাম ও উপসর্গে সবচেয়ে বেশি ৫৭৯ জন মারা গেছে ঢাকা বিভাগে। এরপর সিলেট বিভাগে ২০৪, চট্টগ্রামে ১২০, রাজশাহীতে ৯৬, ময়মনসিংহে ৯১, বরিশালে ৮৭, খুলনায় ৫৫ ও রংপুর বিভাগে ১৭ জন মারা গেছে।
সিলেট বিভাগে নতুন ভর্তি ১২৭
সিলেট ব্যুরো জানান, সিলেট বিভাগে হামে মৃত্যুহীন দিনেও মিলছে না স্বস্তি। সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২৭ জন। এই সময়ে নতুন কারো হাম শনাক্ত না হলেও বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪৪৯ জন।
গতকাল এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো: মাহবুবুল আলম।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ অক্টোবর পর্যন্ত এই বিভাগে হাম ও উপসর্গে ২০৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হামে সিলেটে ৭৯, হবিগঞ্জে ২৮, মৌলভীবাজারে ১৫ এবং সুনামগঞ্জে ৭২ জনের মৃত্যু হয়েছে। অন্য দিকে নিশ্চিত হামে সিলেটে চার, হবিগঞ্জে চার, মৌলভীবাজারে একজন ও সুনামগঞ্জে একজনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে সিলেটে ৮৩, হবিগঞ্জে ৩২, মৌলভীবাজারে ১৬ এবং সুনামগঞ্জে ৭৩ জনের মৃত্যু হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








