
ক্রীড়া প্রতিবেদক
আজারবাইজানে চলমান ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ^কাপ ও ফেস্টিভালে গ্রুপ পর্বের শেষ ম্যাচে জিতেছে বাংলাদেশ। শেষ খেলায় তাদের প্রতিপক্ষ ছিল ফিজি। পরশু প্রশান্ত মহাসাগরীয় এই দ্বীপ রাষ্ট্রটিতে ৩-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। এর আগে তারা ইন্দোনেশিয়ার সাথে ১-১ গোলে ড্র করে। আর ০-২ গোলে হেরেছিল বুরুন্ডির কাছে। অন্য দুই ম্যাচের মধ্যে বাংলাদেশ গোলশূন্যতে ওয়েলসের সাথে ড্র করার পর ১-৩ গোলে গোলে হেরেছিল পর্তুগালেল কাছে। ফলে এখন প্লেট গ্রুপে আজ অনূর্ধ্ব-১৫ দল খেলবে সেশেলসের বিপক্ষে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








