জনতা ব্যাংকে অ্যাসেট-লায়াবিলিটি ম্যানেজমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত


জনতা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্বে) মো: ফয়েজ আলমের সভাপতিত্বে গতকাল ‘অ্যাসেট-লায়াবিলিটি ম্যানেজমেন্ট কমিটি’ (অ্যালকো) সভা অনুষ্ঠিত হয়। ব্যাংকের বোর্ড রুমে অনুষ্ঠিত সভায় উপ-ব্যবস্থাপনা পরিচালক মো: আব্দুল মতিন ও মো: ইকবাল হোসেন খাঁসহ মহাব্যবস্থাপকরা ও সংশ্লিষ্ট উপমহাব্যবস্থাপকরা সভায় উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে মো: ফয়েজ আলম বর্তমান বাস্তবতার নিরিখে সুনির্দিষ্ট কর্মকৌশল প্রণয়নের তাগিদ দেন। তিনি স্বল্প সুদের আমানত সংগ্রহ ত্বরান্বিত করার পাশাপাশি অটো চালান, বাংলা কিউআর কোডের ব্যবহার ও সিএমএসএমই খাতে অর্থায়ন বৃদ্ধির জন্য কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা প্রদান করেন। বিজ্ঞপ্তি।

Advertisement