
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, দর্শন ও অসাম্প্রদায়িক চেতনাকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে নানা আয়োজনে সাউদার্ন ইউনিভার্সিটি উদ্যোগে ‘নজরুল বর্ষ-২০২৬’ উদযাপিত হয়েছে। ‘নজরুল বর্ষ-২০২৬’ উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে প্রথম দিনে ছিল সাংস্কৃতিক প্রতিযোগিতা একক নৃত্য, নজরুল গীতি, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা ও অভিনয় এবং দ্বিতীয় দিনে সেমিনার ও পুরস্কার বিতরণী ।মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভিসি (ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান এবং সেমিনারে চট্টগ্রামে নজরুল আগমনের শতবর্ষপূর্তি : সৃষ্টিশীলতার অবিস্মরণীয় অধ্যায় শিরোনামে প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ ফরিদুদ্দিন ফারুক। সাউদার্ন ইউনিভার্সিটি কো এন্ড এক্সট্রা কারিকুলার কমিটি সদস্যসচিব সাইফুল্লাহ্ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কমিটির কো-কনভেনার ও ড. তাসনিমা জান্নাত ও সদস্য রুবেল দাশ, ফার্মেসি বিভাগের প্রধান আইরিন সুলতানা, ইংরেজি বিভাগের প্রধান আরমান হোসেন, সিএসই বিভাগের প্রধান তানজিয়া চৌধুরী ও ইসলামিক শিক্ষা বিভাগের প্রধান মুহাম্মদ মহিউদ্দিনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। সাংস্কৃতিক প্রতিযোগিতায় নজরুল গীতিতে প্রথম স্থান অর্জন করেন ইংরেজি বিভাগের পিংকি দাশ এবং দ্বিতীয় হয় একই বিভাগের শ্রাবন্তী দাশ, আবৃত্তিতে পুরকৌশল বিভাগের তন্নী ধর প্রথম এবং ইইই বিভাগের সৌমেন দাশ দ্বিতীয়, একক অভিনয়ে ইংরেজি বিভাগের সুমাইয়া আকতার প্রথম এবং ফাহমিদা হক ভাবনা দ্বিতীয়, নৃত্যে এইচটিএমের অরিত্র বিশ্বাস প্রথম এবং ইংরেজি বিভাগের নক্ষত্র দাশগুপ্ত অর্পিতা দ্বিতীয়, উপস্থিত বক্তৃতায় ইংরেজি বিভাগের জারিন তাবাসসুম প্রথম এবং ফার্মেসি বিভাগের সাদিয়া ইসলাম দ্বিতীয় স্থান অর্জন করেন। বিজয়ীরা পরবর্তীতে জাতীয় পর্যায়ে অংশ্রগ্রহণ করবেন। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








