পাকিস্তান ব্লাইন্ড ক্রিকেট দলকে সংবর্ধনা দিলেন হাইকমিশনার ইমরান হায়দার
পাকিস্তান ব্লাইন্ড ক্রিকেট দলকে সংবর্ধনা দিয়েছেন হাইকমিশনার ইমরান হায়দার। সংগৃহীত

বাংলাদেশ সফররত ১৭ সদস্যের পাকিস্তান ব্লাইন্ড ক্রিকেট দলকে সংবর্ধনা দিয়েছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।

Advertisement

বুধবার (১৮ নভেম্বর) হাইকমিশনারের বাসভবনে এ সংবর্ধনার আয়োজন করা হয়। 

দলটি ‘দ্বিতীয় টি-টোয়েন্টি এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড ২০২৬’-এ অংশ নিতে বর্তমানে বাংলাদেশ সফর করছে।

সংবর্ধনা অনুষ্ঠানে পাকিস্তানের হাইকমিশনার খেলোয়াড়দের নিষ্ঠা, একাগ্রতা ও দৃঢ় সংকল্পের প্রশংসা করেন। একইসাথে তিনি টুর্নামেন্টে পাকিস্তান দলের সাফল্য কামনা করেন।