সাইবেরিয়ায় রুশ সামরিক বিমান বিধ্বস্ত

রিয়া 
রাশিয়ার দক্ষিণ-পশ্চিম সাইবেরিয়ার কেমেরোভো অঞ্চলে দেশটির একটি সামরিক পরিবহন উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনায় আরোহী ১৯ জনের সবাই প্রাণ হারিয়েছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই সংবাদ জানিয়েছে। প্রাথমিক তদন্তে যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। আন-১২ মডেলের ওই সামরিক পরিবহন বিমানটি একটি জনবসতিহীন এলাকায় গিয়ে আছড়ে পড়ে। দুর্ঘটনাস্থল থেকে টেলিগ্রামে দেয়া এক বার্তায় কেমেরোভো অঞ্চলের গভর্নর ইলিয়া সেরেদিউক জানান, জরুরি বিভাগের উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছেন এবং বর্তমানে তারা তদন্তকাজে সর্বাত্মক সহায়তা দিচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ইয়াগুনোভো গ্রামের নিকটবর্তী দুর্ঘটনাস্থলের দৃশ্য দেখা গেছে।

Advertisement