
এএফপি
যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের পর রিপাবলিকানদের হাত থেকে সিনেটের একটি গুরুত্বপূর্ণ আসন নিজেদের দখলে নিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী মেরি পেলটোলা। মঙ্গলবার প্রকাশিত সরকারি ভোট গণনার চূড়ান্ত ফলাফলে বর্তমান রিপাবলিকান সিনেটর ড্যান সুলিভানকে পরাজিত করেন তিনি। ঘোষিত ফল অনুযায়ী, মোট প্রদত্ত ভোটের ৫০ দশমিক ১২ শতাংশ পেয়ে বিজয়ী হয়েছেন পেলটোলা। তার এই জয়ের মধ্য দিয়ে মার্কিন সিনেটে ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা আরো সুসংহত হয়ে ৫৬-৪৪-এ দাঁড়াল। মধ্যবর্তী নির্বাচনে সিনেটের সর্বশেষ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই আসনের ফলাফল প্রকাশের মাধ্যমে ভোট গণনার আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ হলো। এবারের নির্বাচনে যুক্তরাষ্ট্রজুড়ে বড় ধরনের রাজনৈতিক বিপর্যয়ের মুখে পড়েছে রিপাবলিকান পার্টি। বিশ্বেরষকদের মতে, এই ফলাফলের মধ্য দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শাসনের প্রতি ভোটারদের অনাস্থার বিষয়টিই স্পষ্টভাবে ফুটে উঠেছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








