
আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (ICAO) Universal Security Audit Programme–Continuous Monitoring Approach (USAP-CMA)-এর আওতায় বাংলাদেশের বিমান নিরাপত্তা অডিট উপলক্ষে সোমবার বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদর দফতর, কুর্মিটোলায় জাতীয় ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
বেবিচকের সদস্য (নিরাপত্তা) এয়ার কমোডর মো: আসিফ ইকবাল।
ব্রিফিংয়ে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল খাতে বিমান নিরাপত্তা তদারকির কাঠামো ও কার্যক্রম তুলে ধরা হয়। এ সময় বাংলাদেশের ন্যাশনাল কো-অর্ডিনেটর মোহাম্মদ আলমগীর দেশের বিমান নিরাপত্তা তদারকি ব্যবস্থা সম্পর্কে ICAO অডিটর দলকে অবহিত করেন। পরে ICAO অডিটর দলের টিম লিডার জনাব Callum Vine জাতীয় ব্রিফিং প্রদান করেন। অনুষ্ঠানে ICAO অডিটর দলের সদস্যবৃন্দ এবং বাংলাদেশের বিমান নিরাপত্তা কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভাপতির সমাপনী বক্তব্যে এয়ার কমোডর মো: আসিফ ইকবাল নিরীক্ষা কার্যক্রমে সংশ্লিষ্ট সব সংস্থা ও প্রতিষ্ঠানের পূর্ণ সহযোগিতা কামনা করেন।
জাতীয় ব্রিফিং শেষে ICAO অডিট দলের সদস্যরা বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো: মোস্তফা মাহমুদ সিদ্দিকের সাথে সাক্ষাৎ করেন। এ সময় বেবিচক চেয়ারম্যান বলেন, ICAO নিরাপত্তা অডিট কেবল একটি মূল্যায়ন কার্যক্রম নয়; বরং আন্তর্জাতিক মানদণ্ডের আলোকে বাংলাদেশের জাতীয় বিমান নিরাপত্তা তদারকি ব্যবস্থা পর্যালোচনা, অর্জনগুলো চিহ্নিত করা এবং উন্নয়নের ক্ষেত্রগুলো নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ সুযোগ। এ নিরীক্ষায় প্রাপ্ত পর্যবেক্ষণ ও সুপারিশ দেশের বিমান নিরাপত্তা ব্যবস্থাকে আরো কার্যকর ও শক্তিশালী করতে সহায়ক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরো বলেন, নিরীক্ষায় প্রাপ্ত পর্যবেক্ষণ ও অনুসন্ধানের ভিত্তিতে প্রয়োজনীয় সংশোধনমূলক কর্মপরিকল্পনা প্রণয়ন এবং তা নির্ধারিত সময়ে কার্যকরভাবে বাস্তবায়নে বেবিচক প্রতিশ্রুতিবদ্ধ। উল্লেখ্য, বাংলাদেশের ICAO নিরাপত্তা অডিট আগামী ৬ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








