ফাইনালে ভারত

 ক্রীড়া প্রতিবেদক
এশিয়া কাপ ক্রিকেট ফর ব্লাইন্ড ২০২৬-এর লিগ পর্বে বাংলাদেশকে এক প্রকার উড়িয়ে দিয়ে ৮ উইকেটের বড় জয় তুলে নিয়েছে ভারত। এই হারে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে বাংলাদেশ। আর ফাইনাল নিশ্চিত হয়েছে ভারতের, আগামীকাল তাদের মুখোমুখি হবে পাকিস্তান। এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে গতকাল সুনীল রমেশের অলরাউন্ড পারফরম্যান্সেই জয় ভারতের।

Advertisement