
ক্রীড়া প্রতিবেদক
‘বি’ গ্রুপে চার ম্যাচে বাংলাদেশের জয় দু’টি। জিম্বাবুয়েও জিতেছে দুই ম্যাচ। শ্রেয়তর নেট রান রেটের সৌজন্যে তারাই পেয়েছে পরের রাউন্ডের টিকিট। নেট রান রেটের ব্যবধান খুব বেশি নয়, বাংলাদেশ- ০.২০ ও জিম্বাবুয়ে- ০.০৯! অর্থাৎ আরেকটু বড় ব্যবধানে জিতলেই মিলত সুপার সিক্সের টিকিট। ব্যাটিং ব্যর্থতায় বিদায় নিতে হলো বাংলাদেশকে।
শেষ বলে জয়ের জন্য থাইল্যান্ডের প্রয়োজন ৮ রান। জান্নাতুল ফেরদৌসের বলে কানায় লেগে বাউন্ডারি পেয়ে গেলেন আফিসা সুয়াঞ্চনরাঠি। মাথায় হাত লাল সবুজদের। জয়ের ব্যবধান কমে যাওয়ায় বেজে যায় বিদায়ঘণ্টা। শেষ ম্যাচে বাংলাদেশের প্রয়োজন ছিল বড় জয়। কিন্তু থাইল্যান্ডের বিপক্ষে তারা পায় স্রেফ ৩ রানের জয়। একই সময়ে নেদারল্যান্ডসকে ৩৩ রানে হারিয়ে সুপার সিক্সের টিকিট কাটে জিম্বাবুয়ে। দুর্বল থাইল্যান্ডের বিপক্ষে আগে ব্যাট করে ১৩২ রানের স্কোর। বোলারদের নৈপুণ্যে কোনোমতে ১২৯ রানে আটকে রাখায় মেলে সান্ত¡নার জয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








