রাগবির র‌্যাংকিংয়ে ফিরতে চায় বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
১০-১২ বছর ধরেই আন্তর্জাতিক ম্যাচ খেলে আসছে বাংলাদেশ রাগবি দল। তবে আন্তর্জাতিক রাগবির র‌্যাংকিংয়ে নেই লাল-সবুজরা। তাই এই র‌্যাংকিংয়ে ফিরতে চাইনিজ তাইপেতে শুরু হতে যাওয়া এশিয়া রাগবি এমিরেটস সেভেনস ট্রফিতে খেলতে যাচ্ছে বাংলাদেশ দল। আজ তারা রওয়ানা হচ্ছে। রাগবি সেভেনের এই খেলায় বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান, চাইনিজ তাইপে ও ফিলিপাইন। গতকাল আয়োজিত সংবাদ সম্মেলনে দলের ম্যানেজার সাইদ আহমেদ জানান, গত বছর র‌্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার নেই র‌্যাংকিং ফিরে পেতেই আমরা চাইনিজ তাইপে যাচ্ছি।

Advertisement