বিএমইউতে কন্টিনিউয়াস অ্যাম্বুলেটরি পেরিটোনিয়াল ডায়ালাইসিস নিয়ে প্রশিক্ষণ

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বিএমইউতে কন্টিনিউয়াস অ্যাম্বুলেটরি পেরিটোনিয়াল ডায়ালাইসিস সিএপিডি (Continuous Ambulatory Peritoneal Dialysis (CAPD) ক্যাথেটার স্থাপন বিষয়ক হাতে-কলমে প্রশিক্ষণ ও সরাসরি প্রদর্শনী অনুষ্ঠিত সোমবার অনুষ্ঠিত হয়েছে।  বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের  শিশু কিডনি রোগ বিভাগের উদ্যোগে এবং শিশু সার্জারি বিভাগের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বি-ব্লকের নিচতলায় শহীদ ডা. মিলন হলে “Hands-on Training & Live Demonstration of CAPD Catheter Insertion” শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ইন্টারন্যাশনাল পেডিয়াট্রিক নেফ্রোলজি অ্যাসোসিয়েশন (IPNA)-এর Sister Renal Center Program-এর আওতায় সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটাল (NUH) এবং বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (BMU) যৌথ সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এই আয়োজন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় এবং সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালের মধ্যকার চলমান আন্তর্জাতিক সহযোগিতাকে আরো সুদৃঢ় করার পাশাপাশি দেশের শিশু কিডনি রোগীদের আধুনিক চিকিৎসাসেবা সম্প্রসারণ, দক্ষ জনবল তৈরি এবং বিশেষায়িত শিশু কিডনি চিকিৎসার উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি (অ্যাকাডেমিক) অধ্যাপক ডা. মো: নজরুল ইসলাম, প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. মো: আবুল কালাম আজাদ, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. মো: আতিয়ার রহমান, শিশু সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো: তোসাদ্দেক হোসেন সিদ্দিকী জামাল, শিশু কিডনি রোগ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আফরোজা বেগম এবং সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. নিও ইয়োক লিন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, বিশেষজ্ঞ চিকিৎসক, রেসিডেন্ট, প্রশিক্ষণার্থী ও সংশ্লিষ্ট স্বাস্থ্যসেবা পেশাজীবীরা অংশগ্রহণ করেন।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর স্বাগত বক্তব্য প্রদান করেন শিশু সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মো: নজরুল ইসলাম। পরবর্তীতে পেডিয়াট্রিক নেফ্রোলজি বিভাগের শিক্ষক ডা. আবদুল্লাহ আল মামুন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে CAPD চিকিৎসাসেবার অগ্রযাত্রা, অভিজ্ঞতা ও অর্জিত সাফল্যের ওপর একটি সংক্ষিপ্ত উপস্থাপনা প্রদান করেন। বিজ্ঞপ্তি।

Advertisement