১৫০০ বস্তা অবৈধ সার জব্দ

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
চুয়াডাঙ্গার দামুড়হুদা বাজারে অভিযান চালিয়ে একটি গোডাউন থেকে অবৈধভাবে মজুদ করা এক হাজার ৫০০ বস্তা সার জব্দ করেছে প্রশাসন। এ সময় গোডাউনটি সিলগালা করে দেয়া হয়। গত শনিবার রাতে উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ ও থানা পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। জব্দ করা সারের মধ্যে ৩৭০ বস্তা টিএসপি, এক হাজার ১২০ বস্তা ডিএপি ও ১০ বস্তা এমওপি রয়েছে। অভিযানকালে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষ্ণ সরকার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আশফাকুর রহমান ও থানা পুলিশ উপস্থিত ছিলেন। দামুড়হুদা উপজেলা জামায়াতের সেক্রেটারি আবেদ উদ দৌলা টিটন বলেন, দামুড়হুদা বাজারের সার ব্যবসায়ী নাঈমের গোডাউনে অভিযান চালানোর পরপরই স্যোশাল মিডিয়ায় তার মা জামায়াতে ইসলামীর রুকন বলে অপপ্রচার চালানো হচ্ছে। যা সম্পন্ন মিথ্যা ও ভিত্তিহীন। দামুড়হুদা থানার ওসি শেখ মেজবাহ্ উদ্দিন বলেন, অবৈধভাবে সার মজুদের অভিযোগে গোডাউন থেকে অবৈধভাবে মজুদকৃত সার জব্দ করা হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষ্ণ সরকার বলেন, অবৈধভাবে মজুদকৃত সারের গোডাউনে পুলিশ অভিযানের পর সিলগালা করা হয়েছে।

Advertisement