
দেবিদ্বার (কুমিল্লা) সংবাদদাতা
কুমিল্লার দেবিদ্বারে চরবাকর গোমতী গ্যাস ফিল্ডে নিরাপত্তাকর্মীদের হাত-পা বেঁধে ডাকাতির ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ডাকাতিতে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। গত রোববার রাতে চট্টগ্রামের সীতাকুণ্ড, আকবরশাহ ও পাহাড়তলী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- মো: নুরুন্নবী (৪৭), মহিউদ্দিন (৪০), মো: জসীম (৪১), রুবেল মজুমদার (৩২) ও সাজ্জাদ হোসেন (২৭)।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৭ অক্টোবর রাত আড়াইটা থেকে সাড়ে ৩টার মধ্যে ৯-১০ জনের একটি সশস্ত্র দল গ্যাস ফিল্ডে প্রবেশ করে। তারা নিরাপত্তাকর্মীদের মারধর করে হাত-পা বেঁধে গার্ডরুমে ফেলে রাখে। পরে বৈদ্যুতিক তার, পানির পাম্প, নগদ টাকাসহ বিভিন্ন মালামাল লুট করে। দেবিদ্বার থানার ওসি মনিরুজ্জামান জানান, গ্রেফতারকৃতদের সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








