
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
দেশের অন্যতম সংবাদপত্র দৈনিক নয়া দিগন্তের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দ্পুুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত সৈয়দপুর প্রেস ক্লাবের হলরুমে এই আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৪ আসনের জাতীয় সংসদ সদস্য হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম। বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির শফিকুল ইসলাম, সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, নীলফামারী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইয়াসমিন মোহাম্মদ সিথুন ও সৈয়দপুর প্রেস ক্লাবের আহ্বায়ক শওকত হায়াত শাহ। দৈনিক জনতা প্রতিনিধি শাহজাহান আলী মননের কুরআন তেলাওয়াত ও উপস্থাপনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি জাকির হোসেন। আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, সময় টিভির স্টাফ রিপোর্টার সাকির হোসেন বাদল, নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সহসভাপতি ইমতিয়াজ আহমেদ। সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা, সৈয়দপুর শহর জামায়াতের আমির শরফুদ্দীন খান, হাজারীহাট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান চৌধুরী, ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ শাহাবাত আলী সাব্বু, সৈয়দপুর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, দৈনিক প্রথম আলো প্রতিনিধি এম আর আলম ঝন্টু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক সমকাল ও যমুনা টিভির জেলা প্রতিনিধি আমিরুল হক, দৈনিক ভোরের দর্পণ জেলা প্রতিনিধি ওবায়দুল ইসলাম মিয়া, বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি সাব্বির আহমেদ সাবের, স্থানীয় দৈনিক আলাপন পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক নুরুন্নবী সরকার দুখু, সৈয়দপুর উপজেলা বেকারি ব্যবসায়ী সমিতির সভাপতি ও বিএনপি নেতা আলহাজ আওরঙ্গজেব।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








