
দৈনিক নয়াদিগন্তের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পত্রিকাটির চট্টগ্রাম ব্যুরো কার্যালয়ে গিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরী নেতারা। গতকাল রোববার বিকেলে দৈনিক নয়া দিগন্তের চট্টগ্রাম ব্যুরোতে ব্যুরো প্রধান নুরুল মোস্তফা কাজীর হাতে ফুল দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন এবং মহানগরীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ। এ সময় আরও উপস্থিত ছিলেন নগর জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের সদস্য আবদুল্লাহ রাসেল এবং দৈনিক নয়া দিগন্তের স্টাফ রিপোর্টার ওমর ফারুক। নেতারা দৈনিক নয়া দিগন্তের প্রতিষ্ঠাবার্ষিকীতে পত্রিকাটির সম্পাদক, সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানান এবং পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন। চট্টগ্রাম ব্যুরো।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








