
নিজস্ব প্রতিবেদক
সৌদি আরবের বিমানবন্দরে চলমান হামলা এবং যাত্রীদের নিরাপত্তার স্বার্থে দাম্মাম ও রিয়াদগামী রুটের সব ফ্লাইটের স্থগিতাদেশের মেয়াদ আগামী ৪ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। গতকাল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়। জরুরি প্রয়োজনে যাত্রীরা জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাওয়া এবং দেশে আসতে পারবেন। বিজ্ঞপ্তিতে যাত্রীদের চাহিদা বিবেচনায় গত ১৬ অক্টোবর (বাংলাদেশ সময় ও তারিখ অনুযায়ী) থেকে ঢাকা-জেদ্দা রুটে প্রতিদিন ২টি করে ফ্লাইট পরিচালিত হচ্ছে। আগামী ৪ নভেম্বর পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে। অন্য দিকে, ঢাকা মদিনা-ঢাকা রুটে নিয়মিতভাবে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।
এর আগে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী পরিচালক ও মুখপাত্র কাওছার মাহমুদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সৌদি আরবের দু’টি বিমানবন্দরে হামলার পর থেকে গতকাল পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস বাংলা, সাউদিয়া এয়ারলাইন্স ও রিয়াদ এয়ারওয়েজসহ মোট দেশী-বিদেশী ১৪৬টি ফ্লাইট বাতিল হয়েছে। ফলে ২২ হাজার ২৩১ জন যাত্রী গন্তব্য যেতে পারেননি। তবে বিকল্প ব্যবস্থায় কিছু যাত্রী জেদ্দা ও মদিনা রুট ব্যবহার করে কর্মস্থলে পৌঁছেছেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








