
দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক পূবালী ব্যাংক পিএলসির ৭ম বিশেষ সাধারণ সভা (ইজিএম) রোববার ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মনজুরুর রহমান। সভায় পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ- আজিজুর রহমান, মো: আব্দুর রাজ্জাক মণ্ডল, রানা লায়লা হাফিজ, মোস্তফা আহমেদ, আরিফ আহমেদ চৌধুরী, ড. শাহিনুজ্জামান ইয়াকুব, কবির আহমেদ, সাজিদ আজাদ এবং স্বতন্ত্র পরিচালক ড. হাসিনা শেখ ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। এ সময় ব্যাংকের প্রধান অর্থ কর্মকর্তা ও মহাব্যবস্থাপক মোহাম্মদ লিটন মিয়া, এফসিএ এবং কোম্পানি সচিব ও মহাব্যবস্থাপক মো: আনিসুর রহমান ভার্চুয়ালি যুক্ত ছিলেন। উল্লেখযোগ্য সংখ্যক শেয়াররহোল্ডাররা ভার্চুয়ালি সভায় অংশগ্রহণ করেন। সভায় শেয়ারহোল্ডারদের অনুমোদনের ভিত্তিতে পূবালী ব্যাংক পিএলসির অনুমোদিত মূলধন দুই হাজার কোটি টাকা থেকে চার হাজার কোটি টাকায় উন্নীত করার প্রস্তাব অনুমোদিত হয়। এ লক্ষ্যে ১০ টাকা অভিহিত মূল্যের সাধারণ শেয়ারের সংখ্যা ২০০ কোটি থেকে ৪০০ কোটিতে উন্নীত করার সিদ্ধান্ত অনুমোদন করা হয়। একই সাথে ব্যাংকের সংঘস্মারকের (গবসড়ৎধহফঁস ড়ভ অংংড়পরধঃরড়হ) ঈষধঁংব ঠ এবং সংঘবিধির (অৎঃরপষবং ড়ভ অংংড়পরধঃরড়হ) অৎঃরপষব ৪(ধ)(র) সংশোধনের প্রস্তাবও অনুমোদিত হয়। অনুমোদিত মূলধন বৃদ্ধি ও সংশ্লিষ্ট সংশোধনগুলো বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে কার্যকর হবে। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








