
বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে (বাউয়েট) ‘সাইবার সিকিউরিটি ইন দ্য ডিজিটাল এরা অ্যান্ড ফিউচার ক্যারিয়ারস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের উদ্যোগে ক্যাম্পাসের প্যানোরামা ভবনে এটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভিসি ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান। সিএসই বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক অনন্যা সরকারের স্বাগত বক্তব্যের পর মূল প্রবন্ধ উপস্থাপন করেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার সানোয়ার হোসাইন। তিনি ডিজিটাল যুগে সাইবার নিরাপত্তার গুরুত্ব, তথ্য সুরক্ষা এবং এ খাতে ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনের প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।
শিক্ষার্থীদের মধ্যে সাইবার নিরাপত্তা সচেতনতা বৃদ্ধি ও নিরাপদ প্রযুক্তি ব্যবহারের লক্ষ্যেই এ সেমিনারের আয়োজন। আয়োজনে সিএসই এবং আইন ও বিচার বিভাগের ১৭০ জন শিক্ষার্থী অংশ নেন। সেমিনার শেষে প্রধান অতিথি মূল বক্তাকে সম্মাননা স্মারক প্রদান করেন। এ ছাড়া গত ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রোগ্রামিং প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থী মোস্তাকীন আবেদীন, দিবস সরকার ও মুহিব মুহতাসিন বিশ্বাসের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে ভারপ্রাপ্ত ট্রেজারার কর্নেল হ্লা হেন মং (অব:), রেজিস্ট্রার কর্নেল দেওয়ান লিয়াকত আলী (অব:), বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








